
আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চার দিন সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের লাইনে স্বল্প চাপ থাকবে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আরো পড়ুন—মসজিদ মুসলিমদের পরিচয়ের প্রতীক : জমিয়তে উলামায়ে হিন্দ
এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








