
বেনাপোল (যশোর) সংবাদদাতা
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের লাশ বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল রোববার সকালে দেশে ফিরেছে। বিজিবি ও পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ফুসফুসে ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে ভারতের কলকাতার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন সূত্রে জানা যায় ২০২৪ সালের ১৯ আগস্ট পাসপোর্টের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে যান রোটন। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য তার লাশ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতিপত্র ইস্যু করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
এরই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১ টার দিকে রোটনের লাশ সড়কপথে ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করে।এ সময় তার লাশ গ্রহণ করেন তার বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। এর আগে তার বোনের ছেলে সোহানুর রহমানের কাছে কলকাতা থেকে লাশ হস্তান্তর করে যথাযথ কর্তৃপক্ষকে অনাপত্তিপত্র দেন বলেও জানায় দূতাবাস। রোটনের লাশ হস্তান্তরের সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর থেকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। সীমান্ত এলাকায় সাধারণ মানুষজন চলাচল প্রায় বন্ধ করে দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








