গণভোটের রায় মেনে নেন, জনগণের সাথে গাদ্দারি করবেন না : মামুনুল হক

নরসিংদী প্রতিনিধি

Advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির উদ্দেশে বলেছেন, গণভোটের রায় মেনে নেন। জনগনের সাথে গাদ্দারি করবেন না। আত্মগাতী সিদ্ধান্ত নেবেন না। যদি আত্মগাতী সিদ্ধান্ত নেন তবে এর পরিনাম ভাল হবে না। এ দেশের জনগণ এর উপযুক্ত জবাব দেবে। কাজেই এখন থেকেই সাবধান হয়ে যান।  শেখ হাসিনা থেকে শিক্ষা নেন। 
শুক্রবার নরসিংদীর পলাশে বাংলাদেশ খেলাফত মজলিস, পলাশ উপজেলা শাখা আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে পলাশ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস, পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বাংলাদেশ খেলাফত মজলিশ, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুর নূর, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকীবুল ইসলাম।