বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
নোয়াখালীতে শ্রমিক কল্যাণের উদ্যোগে আইডি কার্ড বিতরণ। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে শ্রমিক কল্যাণের চৌমুহনী কার্যালয়ে কার্ড বিতরণ রোববার (১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। 

চৌমুহনী শহর শাখার সভাপতি অলি উল্লাহ ইয়াছিনের সভাপতিত্বে শহর সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন রাজুর পরিচালনায় ‘ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকদের মাঝে আইডি কার্ড বিতরণ’ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, শহর শাখার প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন। 

আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাকরিম, শহর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে। 

তিনি শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।