
উচ্চশিক্ষায় উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন বিষয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন : কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ১১৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি প্রফেসর এস এম নছরুল কদির। সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় স্বাগত বক্তব্যে সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে উচ্চশিক্ষার চ্যালেঞ্জ এবং বাংলাদেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ উচ্চশিক্ষায় প্রযুক্তি, উদ্ভাবন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








