
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে এশিয়ার বাজারে সোমবার দিনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আল জাজিরা সোমবার (২ নভেম্বর) জানায়, বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫১ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১১ ডলার ৯২ সেন্টে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও কমেছে। প্রতি ব্যারেলে ১ ডলার ৭৮ সেন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ কমে এর দাম দাঁড়িয়েছে ১০২ ডলার ৩৪ সেন্টে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








