শাহরুখ খান
৬১তম জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিলেন বলিউড বাদশাহ। সংগৃহীত

জন্মদিনের প্রথম প্রহরেই ভক্তদের মনে দারুণ উত্তেজনার সৃষ্টি করেছেন বলিউড কিং শাহরুখ খান। নিজের ৬১তম জন্মবার্ষিকীতে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’।

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত এই গানে শাহরুখের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে শুধু প্রেম নয়, গানটির প্রতিটি ছন্দে রয়েছে রক্তাক্ত অ্যাকশন ও অপরাধজগতের রোমাঞ্চকর ইঙ্গিত।

২ নভেম্বর মধ্যরাতে মুক্তি পাওয়া এই গানে শাহরুখের কণ্ঠে শোনা গেছে দারুণ সব সংলাপ। ছোট কালো চুলের পাশাপাশি লবণ-গোলমরিচ রঙের চুলে তার ভয়ংকর ও অ্যাকশন রূপ নজর কেড়েছে সবার।

গানটিতে অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর পাশাপাশি আন্তর্জাতিক তারকা এড শিরানের র‍্যাপ বাড়তি মাত্রা যোগ করেছে। শচীন-জিগরের সংগীতে গানটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় দারুণ আলোচনার সৃষ্টি করেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন একঝাঁক তারকা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।