
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদ- ও ১০ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সামছুদ্দিন এ রায় দেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসেছিলেন শফিকুল। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম নান্দাইল থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। পরে যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, ১৩ আসামির মধ্যে ১১ জনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। মৃত্যুদ-প্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবনপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








