
কিশোরগঞ্জে ২৫ জন সংবাদপত্র হকারের মধ্যে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হকারদের হাতে চাল তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় তিনি হকারদের বিভিন্ন সমস্যা ও সঙ্কটে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে হকাররা সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। কিশোরগঞ্জ প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







