
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮৯ জনের। অন্য দিকে চলতি মাসের গত ৭ দিনে (গতকাল সকাল পর্যন্ত) মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং এই ক’দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৫৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মৃত্যু হয়েছে দুইজনের। অন্য পাঁচজনের মধ্যে রাজশাহী বিভাগে দুইজন খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। এর মধ্যে ছয় বছরের কম বয়সী একটি ছেলে শিশুও রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের সর্বোচ্চ বয়স ছিল ৭০ বছর। মৃতদের তিনজন পুরুষ এবং পাঁচজন নারী।
এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯২ হাজার ২১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে। এর মধ্যে ৮৬ হাজার ১৫২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনা বিভাগে ৩৭৬ জন। ঢাকা সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৮৩ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪৭ জন। গতকাল ঢাকার বাইরে বরিশাল বিভাগে ২০০ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন। সিলেট বিভাগের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১৪ জন।
সারা দেশে ডেঙ্গুতে যে ২৮৯ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১২৯ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৭৭ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৩৫ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে খুলনা বিভাগে মারা গেছে ৫৭ জন, বরিশাল বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ২৫ জন, রাজশাহীতে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








