
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাসের নেতৃত্বে মতিঝিলের হিরাঝিল হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উক্ত রেস্টুরেন্টের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিলক্ষিত হয় অর্থাৎ মেঝে নোংরা-স্যাঁতস্যাঁতে, ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র দেখা যায়। কোনো প্রকার লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়; খাদ্য কর্মীদের কোনো প্রকার স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায় নি;
এ ছাড়াও পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন; মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








