আশুলিয়ার তুরাগ তীরে পরিবেশ অধিদফতরের বিশেষ অভিযান

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার এর নেতৃত্বে ঢাকার চার পাশের নদীসগুলোর পরিবেশ সুরক্ষায় গঠিত কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গতকাল তুরাগ ও বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণে তুরাগ নদীর তীরবর্তী আশুলিয়া এলাকায় মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
 ওই মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান, পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মো: মাহবুব জামিল, পরিবেশ অধিদফতর ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার, বাংলাদেশে নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো: গোলজার হোসেন, পরিবেশ অধিদফতরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল-ইসলাম। এ ছাড়াও মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধি।
ওই মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় পাঁচটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সরেজমিন পরিদর্শনে শিল্প প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্য পরিশোধন প্লান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং পরবর্তী বিশ্লেষণের জন্য শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহে নোটিশ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

Advertisement