
দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: আবদুল মাজিদ, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো: মাইনুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবদুল কুদ্দুস। এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ কলেজ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাশার ভূঁইয়ার হাতে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। একই সাথে ক্যাম্পাস প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় এবং ব্যাংকের ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসটি উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








