এশিয়ান ইউনিভার্সিটিতে ‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

এশিয়ান ইউনিভার্সিটির আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে ‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এইউবি এর ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসেন এবং রেজিস্ট্রার মেজর (অব:) এম. এম শাহ আলম।
‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় ২৪-এর জুলাইকে ধারণ করে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং আগামীর কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার শপথ নেয়। প্রধান  অতিথি সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে নিজেদেরকে দেশপ্রেমিক এবং দক্ষ ও নৈতিক মানে উন্নত হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য নিজেদের প্রস্তত হতে বলেন।
এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সাল থেকে এইউবি অবিরতভাবে দেশের জন্য দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার কাজটি করে যাচ্ছে। মাঝখানে দীর্ঘ সময় ফ্যাসিবাদের চোখ রাঙানিকে উপেক্ষা এশিয়ান ইউনিভার্সিটি তার সার্বিক শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছে। আগামীতেও উচ্চশিক্ষার বাতিঘর তার আলো বিতরণের এই ধারা অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি।

Advertisement