
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ ছাড়া বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা হারে রিভার্শনারি বোনাস এবং ১৫ টাকা হারে টার্মিনাল বোনাস ঘোষণা করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। সভায় প্রধান পৃষ্ঠপোষক মো: জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো: আমিন হেলালীসহ অন্যান্য পরিচালক, শেয়ারহোল্ডার, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম সভায় কোম্পানির ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরিয়াহ প্রতিবেদন উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এ ছাড়া সভায় ২০২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরীক্ষক (অডিট ফার্ম) নিয়োগ সম্পন্ন হয়। সভাপতির বক্তব্যে মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








