
অগ্রণী ব্যাংক পিএলসির এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের (এবিটিআই) উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের ‘ঋড়ঁহফধঃরড়হ ঈড়ঁৎংব ভড়ৎ চৎড়নধঃরড়হধৎু ঙভভরপবৎং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল এবিটিআই-তে অনুষ্ঠিত হয়েছে। ৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো: জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন এবিটিআইর উপমহাব্যবস্থাপক ও পরিচালক ফারজানা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে প্রবেশনারি কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সারা দেশ থেকে ৭৫ জন অফিসার এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








