
টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। এ অর্জন উদযাপনে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:)। প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, স্বল্প সময়ের মধ্যে এই অর্জন সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়। র্যাংকিংয়ে আরো ভালো করতে গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বপরিচিতি দেয়ার ক্ষেত্রে আমাদের মেধা, ক্যারিয়ার ও গবেষণাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ২০৩০ সালের মধ্যে একটি কাক্সিক্ষত অবস্থানে পৌঁছাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উদযাপন অনুষ্ঠানের সভাপতি ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, র্যাংকিংয়ে অ্যালামনাইদের অবস্থান ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাইমুল আহসা ন খান এবং ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ও র্যাংকিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান ও আনোয়ার সিদ্দিক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








