এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কার্যকর ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনের প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রিস’। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান শেখ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টের (বিএসডি-০৪) পরিচালক দিপ্তী রানী হাজরা বিশেষ অতিথি ছিলেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম খোরশেদ আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টের (বিএসডি-০৪) যুগ্ম পরিচালক মো: আলমগীর হোসেন, এনসিসি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সাইফ আলম এবং ইনফরমেশন সিকিউরিটি ও আই গর্ভরনেন্সের প্রধান মো: মিজানুর রহমান বিশ্লেষণ ধর্মী আলোচনা করেন। 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান শেখ বলেন, ব্যাংকিং কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই কার্যক্রম নিশ্চিত করতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। 
সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক সর্বদাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও প্রচলিত নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। বিজ্ঞপ্তি।

Advertisement