রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় তিন চাকার অবৈধ নসিমন গাড়ির চাপায় নূর ইসলাম নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে শিশুটির নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম চরঝিকড়ী গ্রামের গোলাপ মণ্ডলের ছেলে।