চট্টগ্রামে খুন করে কক্সবাজারে লুকিয়ে থাকা কামাল গ্রেফতার

 চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর কামরুল হত্যার পর কক্সবাজারে আত্মগোপনে ছিলেন প্রধান আসামি মো: কামাল (২২)। অবশেষে মঙ্গলবার রাতে কক্সবাজারের লিংকরোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি। 
গ্রেফতারকৃত কামাল বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির অধিবাসী।
এসআরবি সূত্রে জানা গেছে, কামরুলকে নৃশংসভাবে হত্যার পর চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজার সদর এলাকায় আত্মগোপনে ছিলেন কামাল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে এসআরবি-১৫ ও ৭ এর একটি আভিযানিক দল যৌথভাবে লিংকরোড মোড়ে অভিযান চালিয়ে এই পরোয়ানাভুক্ত ও ফেরারি আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement