
ক্রীড়া ডেস্ক
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে মনুমেন্তালে থাকছে বিশেষ আয়োজন। বেনিনের বিপক্ষে এই প্রীতিম্যাচটি শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই নয়, বরং মেসির দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার উদযাপনের এক আবেগঘন উৎসব হতে যাচ্ছে। ইতোমধ্যে এই ঐতিহাসিক বিদায়ের জন্য প্রস্তুত প্রায় ৮৫ হাজার দর্শকের ধারণক্ষমতার মনুমেন্তাল।
ম্যাচের আগে থেকেই শুরু হবে নানা আনুষ্ঠানিকতা। মেসির সম্মানে বিশেষ বিদায়ী আয়োজনের পরিকল্পনায় থাকছে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের অনেকেই পরিবারসহ এই অনুষ্ঠানে উপস্থিতি। অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো সাবেক জাতীয় দলের তারকারাও থাকবেন মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে। পাশাপাশি বর্তমান দলের তরুণ ফুটবলারদের উপস্থিতিতে পুরনো ও নতুন প্রজন্মের এক বিশেষ মিলনমেলাও তৈরি হবে।
ম্যাচ শুরুর আগে মাঠে থাকবে বিশেষ শ্রদ্ধা ও বিনোদনমূলক আয়োজন। একাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনের পরিকল্পনা রয়েছে, যদিও শেষ মুহূর্ত পর্যন্ত সব শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে একটি আবেগঘন ভিডিও প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে। শুধু মনুমেন্তালেই নয়, স্টেডিয়ামের বাইরে থাকা সমর্থকদের জন্যও আয়োজন করা হয়েছে ‘গ্রাসিয়াস লিও’ ফ্যান ফেস্ট। মনুমেন্তালের কাছেই বুয়েন্স আয়ার্সের ইউনিভার্সিটি সিটির মাঠে দুপুর থেকেই শুরু হবে এই অনুষ্ঠান। সেখানে থাকবে সঙ্গীত, বিনোদন, খাবারের স্টল, বিভিন্ন গেম ও ইন্টার্যাকটিভ আয়োজন। বিশাল পর্দায় সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। এই অনুষ্ঠানে থাকবেন সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও গয়কোচেয়াও।
ফ্যান ফেস্টে সমর্থকদের জন্য থাকবে বিশেষ ফটো-অপর্চুনিটিও। থাকবে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফির প্রতিকৃতি নিয়ে ছবি তোলার সুযোগ। মেসির ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ও ফুটবলকে ঘিরে তৈরি করা হবে বিভিন্ন থিমভিত্তিক স্থাপনাও। ফলে টিকিট না পাওয়া দর্শকরাও কাছাকাছি থেকেই মেসির বিদায়ের মুহূর্ত উপভোগ করতে পারবেন।
ম্যাচ শেষে আসতে পারে আসল আবেগের মুহূর্তটি। মেসিকে দেয়া হবে বিশেষ স্মারক প্লাক ও একটি স্মরণীয় জার্সি। তার জাতীয় দলের দীর্ঘ পথচলা তুলে ধরে মাঠে প্রদর্শিত হতে পারে বিশেষ ভিডিও। তবে অনুষ্ঠানের কিছু অংশ এখনো গোপন রাখা হয়েছে, যাতে অক্ষুণœ থাকে- মেসির জন্য কিছুটা চমক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








