ইরান,  যুদ্ধ এখনো শেষ হয়নি, ডোনাল্ড ট্রাম্প, হুঁশিয়ারি, হাতুড়ির ঘা,
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

ইরানের নেতাদের হত্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো বাড়াবাড়ি করে ফেলেছে বলে স্বীকার করার পরই এবার দেশটির বিরুদ্ধে আরো কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। একপর্যায়ে দেশটিকে ‘হাতুড়ির ঘা’ দিতে হবে।

Advertisement

তিনি বলেন, ‘কিন্তু একটা সময় আমাদেরকে ইরানের ওপর হাতুড়ির ঘা মারতেই হবে।’

আল জাজিরা জানায়, সোমবার (২ নভেম্বর) আইওয়া অঙ্গরাজ্যের ডুবুক শহরে রিপাবলিকান পার্টির সমর্থকদের সমাবেশে বিপরীতমুখী এসব  কথা বলেন ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ভোটের মাত্র এক দিন আগে এমন মন্তব্য করলেন তিনি। রিপাবলিকান পার্টির সমর্থকদের নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, তিনি ‘ভালো মানুষ’ হতে চান এবং সম্ভব হলে আরো মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। তবে একসময় ইরানকে কঠোর আঘাত হানতে হবে।
এর আগেই তিনি স্বীকার করেন, ইরানের নেতাদের হত্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ‘হয়তো একটু বাড়াবাড়িই করে ফেলেছে’। তার ভাষায়, এখন কথা বলার মতো কেউ আর অবশিষ্ট নেই।


ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে বলে আবারো দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষায়, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য পেট্রলের দাম বেড়ে যাওয়াকে ‘খুব সামান্য মূল্য’ বলেও মন্তব্য করেন তিনি। তবে তাঁর দাবি, খুব শিগগিরই জ্বালানির দাম অনেকটাই কমে আসবে।