চীনের জালে ৫ গোল ফিলিস্তিনের

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দারুণ জয় পেয়েছে ফিলিস্তিন। চীনের বিপক্ষে চংকিংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় যুদ্ধবিধ্বস্ত দেশটি। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ পর্যন্ত আরো দুই গোল যোগ করে চীনকে বড় ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় দলটি। মরিশাস ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। দক্ষিণ কোরিয়া ও ভেনিজুয়েলার ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে প্যারাগুয়ে।

Advertisement