
ক্রীড়া ডেস্ক
ফ্রান্স-ইতালির লড়াই শেষ হলো সমতায়। প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে ও ইতালির বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে শেষ করে ফ্রান্স। জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়হীন থাকতে হলো ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নদের। এ দিকে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে বেলজিয়াম। চলতি লিগে হাঙ্গেরির প্রথম জয় জর্জিয়ার বিপক্ষে।
ঘরের মাঠে জয় না পেলেও শুরুটা ভালো করেছিল ফ্রান্স। তবে প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পেরুতেই স্বাগতিকদের গোল করে এগিয়ে দেন মাইকেল ওলিসে। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ফরাসিরা। ৬৮ মিনিটে ইতালির হয়ে সমতাসূচক গোল করেন আলেসান্দ্রো বাস্তোনি। ৮৫ মিনিটে দায়োত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ফলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়। এই ড্রয়ের ফলে গ্রুপ এ১-এর শীর্ষে থাকা ফ্রান্সের জয়যাত্রা থামল। এর আগে জিদানের অধীনে তুরস্ক ও বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল ফ্রান্স।
এ দিন অন্য ম্যাচে বেলজিয়াম ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে তুরস্ককে। ম্যাচে নায়ক ছিলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান অধিনায়ক জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। শেষদিকে বদলি নেমে তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু।
লিগ বি-এর ম্যাচে ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। হাঙ্গেরি ১-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে। বসনিয়া ও হার্জেগোভিনা এবং সুইডেনের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। এই ম্যাচেই বসনিয়ার হয়ে ১৫২তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এডিন জেকো।
লিগ সি-তে কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছে মলদোভা। আর্মেনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় সাইপ্রাসের। লাটভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে মন্টেনেগ্রো। আর স্লোভাকিয়ার বিপক্ষে ও ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে ফারো আইল্যান্ড।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








