
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গতকাল সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬০৮ জন। চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ২৫৬ জনের। অন্য দিকে চলতি মাসের গত দুই দিনে মৃত্যু হয়েছে ১১ জনের এবং এই দুইদিনে হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ১৪১ জন।
ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুইজন এবং উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়। এর মধ্যে ৬ বছরের কম বয়সী এক শিশু রয়েছে। গত ২৪ ঘন্টায় মৃতদের সর্বোচ্চ বয়স ছিল ৩৫ বছর অথবা এর নিচে। তাদের পাঁচজন পুরুষ এবং একজন নারী।
এ বছর গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট সারা দেশে ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে। এর মধ্যে ৭৮ হাজার ৪৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন। ঢাকা সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৯৪ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ১৩১ জন। গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৭৬ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৬২ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন। কিন্তু সিলেট বিভাগের কোনো হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোনো রোগী ভর্তির তথ্য স্বাস্থ্য অধিদফতর দিতে পারেনি। সিলেট বিভাগে গতকাল মৃত্যু নেই।
সারা দেশে ডেঙ্গুতে যে ২৫৬ জনের মৃত্যু হয়েছে, সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১১৮ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৭২ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৩০ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে খুলনা বিভাগে মারা গেছে ৪৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ২৪ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








