
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এসআরবি রেলস্টেশনে রেলওয়ের পরিত্যক্ত একটি বগিতে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণক থেকে জানানো হয়েছে, বাংলাবাজারে রেলের একটি বগিতে ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর আসে। দ্রুত বন্দর স্টেশনের একটি এবং আগ্রাবাদ স্টেশনের দুইটি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় তারা।
স্থানীয়রা জানায়, এসআরবি পরিত্যক্ত রেলস্টেশন এলাকায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে প্রায় সময় মাদকসেবীরা রেলের পরিত্যক্ত মালামাল চুরি করার জন্য নানা নাশকতা চালায়। আগেও বেশ কয়েকবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







