
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরু কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলজার আহমদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে গরুটি উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা-বাগান থেকে শ্রমিক শুভাষ কৈরীর একটি গাভী চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা কাশেম ও আব্দুর রহিম নামে দু’জনকে আটক করে মারধর করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শমসেরনগরের বড়চেগ এলাকার মুন্নাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)







