ইসলামপুরে যুবদল নেতাকে আসামি করায় বিক্ষোভ

 জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 
গত শুক্রবার সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, গৃহবধূ মঞ্জুয়ারার মৃত্যুর ঘটনায় মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। তাদের দাবি, ঘটনার দিন তিনি জেলা বিএনপির কর্মসূচিতে ছিলেন। তাই মামলায় তার সম্পৃক্ততার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তারা। 
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ইসলামপুর থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা বলা সম্ভব নয়।

Advertisement