প্রাণীর কল্যাণে সিটি করপোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে - চসিক মেয়র


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও আনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে। প্রাণীর কল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যে কোনো উদ্যোগে সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতা থাকবে। সিটি করপোরেশনের যেকোনো প্রাণিবান্ধব পদক্ষেপেও তিনি সিভাসুর সহযোগিতা কামনা করেন। 
‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উপলক্ষে শনিবার সিভাসুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার-সবাই মিলে একসাথে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।  
‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’-এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন এবং পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকত। বিজ্ঞপ্তি।

Advertisement