
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর পরিবহন বহরে নতুন করে যুক্ত হয়েছে আরো পাঁচটি বাস। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে পর্যায়ক্রমে পাঁচ-ছয়টি বাস পরিবহন বহরে যুক্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন পাঁচটি বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসসংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে।
গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফিতা কেটে নতুন বাসগুলোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁঁইয়া এবং রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:)সহ অন্যরা। উদ্বোধনের পর মুনাজাত পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম। পরে অতিথিরা নতুন বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাইমুল আহসান খান, প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী, বোর্ড অব ট্রাস্টি অফিসের পরিচালক মো: মোহাম্মদ শফিউল আলম এবং পিএস টু ভাইস চ্যান্সেলর মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী। পরিবহন বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর মো: আখতার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ.এইচ.এম. কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো: বেলাল উদ্দিন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো: শাহ আলম মিয়াসহ বিভাগের অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








