
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৯তম সভা বৃহস্পতিবার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহ্থজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসিম, সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: খালিদ মাহমুদ খান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াদ মাহমুদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আনিসুজ্জামান, যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: কামাল হোসাইন সরকার এবং প্রাইম ব্যাংক পিএলসির সৈয়দ মুর্তজা হাসান। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী সভা পরিচালনা করেন।
এ ছাড়াও সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (আইবিআরপিডি) পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








