
নিজস্ব প্রতিবেদক
জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের মুখপাত্রের ভূমিকা অব্যাহতভাবে রাখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি।
গত বুধবার রাতে মহানগরী কার্যালয়ের হলরুমে সংগঠনটির ঢাকা মহানগরী দেিণর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার সংসদীয় ভাষা বোঝে না বলেই সংসদে জনগণের দাবি পূরণে কাজ করছে না। এ জন্য বিরোধী দল বাধ্য হয়ে সংসদের পাশাপাশি রাজপথেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও আকাক্সক্ষা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও আকাক্সক্ষা বাস্তবায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত না করা পর্যন্ত জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।
আইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার উদাসীন। সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে বলে মনে হয় না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণে কোনো পদপে নিতে দেখা যায় না।
তেলের মূল্য বৃদ্ধির সমালোচনা করে নূরুল ইসলাম বুলবুল বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য আরো ঊর্ধ্বগতির ফলে জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। সরকার মধ্যপ্রাচ্যের সমস্যার কথা বলে তেলের দাম বৃদ্ধি করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট, দুর্নীতি ও অব্যবস্থাপনা।
তিনি বলেন, সরকার পে-স্কেল দেয়ার আগেই তেলের দাম বৃদ্ধি করে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ করে নিয়েছে। পে-স্কেলে ২৫ লাখ সরকারি চাকরিজীবীকে সামান্য সুবিধা দেয়ার নামে সরকার ১৮ কোটি জনগণের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার জন্য তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সর্বেেত্র লুটপাট চালাচ্ছে।
বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে অতীত ভুলে গেছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, সংখ্যাগরিষ্ঠতা কাউকে মতায় রাখতে পারে না। জনগণের বিপে গিয়ে একক আধিপত্যও টিকতে পারেনি, পারবে না। এ সময় মহানগরী দেিণর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেনÑ নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








