লাফার্জহোলসিমের ছাতক প্ল্যান্ট পরিদর্শন স্পেনের রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল সিসতিয়াগা সম্প্রতি ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এসময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও ইকবাল চৌধুরী। পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের অত্যাধুনিক উৎপাদনপ্রক্রিয়া এবং ক্লিংকার উৎপাদনকার্যক্রম ঘুরে দেখেন। সেই সাথে কারখানার বিশ^মানের উৎপাদন প্রক্রিয়াগুলো সরেজমিনে পর্যবেক্ষণ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অবকাঠামোগত প্রয়োজনীয়তা পূরণে গৃহীত বিভিন্ন ভবিষ্যৎ কৌশলগত প্রকল্প নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।

Advertisement