
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করে পুলিশ।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভের সমর্থনে সেখানে উপস্থিত হয়েছিলেন ইমরান।
আটকের পর পুলিশ ভ্যান থেকে সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে আমি ড্রাইভে যাচ্ছি।’
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের জন্য আগস্ট ক্রান্তি ময়দান নির্ধারিত ছিল। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই কর্মসূচির জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি।
পুলিশ জানায়, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান আজাদ ময়দান। অন্যদিকে, সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি।
পুলিশের গাড়ির ভেতর থেকে তোলা সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করে ইমরান লিখেছেন, ‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
এর আগেও, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন অভিনেতা। শুধু তাই নয়, জুলাই মাসে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন ইমরান খান।
ওই সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইমরান।
সূত্র : হিন্দুস্থান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








