সড়ক দুর্ঘটনা, বৃদ্ধ, নিহত
গাড়িচাপায় বৃদ্ধ নিহত হয়েছেন। প্রতিকী ছবি

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় ইব্রাহীম খলিল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম ভালুকা উপজেলার মেহেরাবাড়ি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: খোরশেদ আলম জানান, দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।