সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা: মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধারের ঘটনায় তিনি ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি।’

এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়ার কথা জানায় পুলিশ। ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায়।