মালদ্বীপ প্রবাসীদের সমস্যা সমাধানে হাইকমিশনে মুজিবুর রহমানের মতবিনিময়
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান এমপি মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের সমস্যা নিয়ে বাংলাদেশ হাইকমিশনে মতবিনিময় করেন : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা নিয়ে দেশটির রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনে আলোচনা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। গতকাল মালদ্বীপের স্থানীয় সময় সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসীদের প থেকে দেশে টাকা পাঠানোর েেত্র ব্যাংকিং সমস্যা, প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনা, অবৈধ হয়ে পড়া বাংলাদেশীদের বৈধকরণ অথবা সহজে দেশে ফেরার ব্যবস্থা, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরা হয়।
প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় হাইকমিশনের প থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া এবং সমাধানের আশ্বাস দেয়া হয়। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  ড. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।