
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানার ভেতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারের লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ে দগ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছেন। এর আগে বিস্ফোরণের সময় ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে এক নারী নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের এস স্যুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর লরির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লরির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করেন। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হ্নহ্নএদিকে বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের এলাকায় গিয়ে মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামে এক নারীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়নব গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
হ্নহ্নখবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
হ্নহ্নজিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লাশগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হ্নহ্নএ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অগ্নিকা- ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।







