সরকারি কর্মচারীদের বেতন গ্রেড, বেতন গ্রেডের অসঙ্গতি, বেতনস্কেল পর্যালোচনা কমিটি, সরকারি কর্মচারীদের বেতন, সরকারি চাকরির ভাতা, ঝুঁকিভাতা, বেতন গ্রেড উন্নীতকরণ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন
পে স্কেল। সংগৃহীত

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

Advertisement

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহবায়ক করে গঠিত এ কমিটিকে বেতনস্কেলের অসঙ্গতি দূর করা এবং ভবিষ্যতে বেতন গ্রেড ও ভাতা সংক্রান্ত বিষয়ে সুপারিশ দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহবায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কমিটিকে বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।

এছাড়া কমিটিকে ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা।

প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।