সোমবার নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নেবে না মামুনুল হকের দল
সোমবার নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নেবে না মামুনুল হকের দল। সংগৃহীত
ads

নির্বাচন কমিশনের (ইসি) সাথে পূর্বনির্ধারিত সংলাপে সোমবার অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের। কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ওই সংলাপে অংশ নিচ্ছে না। 

রোববার রাতে একটি বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এই তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন : নোটিশ ছাড়াই মাওলানা ফজলুর রহমানের পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ায় ক্ষুব্ধ তাকি উসমানী

তিনি জানান, অনিবার্য কারণবশত আগামীকাল (সোমবার) নির্বাচন কমিশনের (ইসি) সাথে অনুষ্ঠিতব্য সংলাপে অংশগ্রহণ করতে পারছে না বাংলাদেশ খেলাফত মজলিস।

তিনি আরো জানান, একইসাথে পরবর্তীতে সংলাপে অংশগ্রহণের জন্য নতুন একটি তারিখ নির্ধারণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এজন্য অনেকে দলটিকে মামুনুল হকের দল বলেও অভিহিত করেন।