স্টারলিংক, ইরান,
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছে বলে শনিবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। 

একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ও মাস্কের প্রতিক্রিয়া

কোম্পানির ভেতরের আলোচনার সাথে পরিচিত দু’জন ব্যক্তির তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দু’টি অননুমোদিত ব্যবহারের ঘটনা জেনে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

মাস্কের দলের ধারণা, এই দুটি ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের কার্যক্রমের সাথে যুক্ত ছিল।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

ওই সূত্রগুলোর একজন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, মাস্ককে আরো জানানো হয়েছে যে মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ কাজে লাগিয়ে ওয়ান-ওয়ে ড্রোন পরিচালনা করেছে। তবে সেটি করা হয়েছে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের একটি প্ল্যানের আওতায়।

গোপন প্রতিবেদন ও পেন্টাগনের অবস্থান

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জমা দেয়া একটি গোপন প্রতিবেদনে স্টারলিংক ব্যবহারে ইরানি সামরিক বাহিনীর তৎপরতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

তবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ‘এ বিষয় সংক্রান্ত প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের কোনো প্রতিবেদনের বিষয়ে অবগত নয়।’

অন্যদিকে, মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরানে ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সংঘাতের প্রেক্ষাপট

ইউক্রেন ও ইরানের সঙ্ঘাতকে কেন্দ্র করে যুদ্ধক্ষেত্র ও ভূ-রাজনৈতিক উত্তেজনার অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, মার্কিন সরকারের তদারকি এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর অবৈধ ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ইরানে স্টারলিংক সেবা চালানোর অনুমোদন বা লাইসেন্স না থাকলেও মাস্ক পূর্বে জানিয়েছিলেন যে দেশটিতে এই নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে জানা গেছে, অস্থিরতার সময়ে ইরানি প্রশাসন জনসাধারণের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে দেশব্যাপী প্রাণঘাতী বিক্ষোভের সময়ও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যার পর মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সাথে চলমান সঙ্ঘাত শুরু করার পর থেকে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারের ওপর কড়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে।