জ্বালানি সঙ্কটে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি
ads

 

- মার্চের পর স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার পরিকল্পনা সরকারের
- ভর্তুকির চাপ এক লাখ কোটি টাকা

বিশেষ সংবাদদাতা


দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে আগামী মার্চের পর আন্তর্জাতিক স্পট মার্কেট বা খোলাবাজার থেকে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না কেনার পরিকল্পনা করছে সরকার। দীর্ঘমেয়াদি আমদানি চুক্তির অভাব, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিল হওয়ার পর সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হয়েছে। তবে এই নির্ভরতা থেকে বেরিয়ে এসে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং আমদানির উৎসে বৈচিত্র্য আনার পরিকল্পনা করছে সরকার।
অন্য দিকে জ্বালানি সঙ্কটের প্রভাবে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মাত্র তিন মাসে দেশের অর্থনীতির তি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন সমতা থাকা সত্ত্বেও জ্বালানির অভাবে কেন্দ্রগুলো পূর্ণ সমতায় চালানো যাচ্ছে না। একই সাথে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও এলএনজি খাতে সরকারের ভর্তুকির প্রয়োজন হতে পারে প্রায় এক লাখ কোটি টাকা। দীর্ঘমেয়াদে বর্তমান জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরতা অব্যাহত থাকলে ২০৩৪ সালে এলএনজি আমদানি ও টার্মিনাল বাবদ ব্যয় ৮০ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
গতকাল রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সঙ্কট : তাৎণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য ও পরিকল্পনার কথা উঠে আসে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং দ্য এশিয়া ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আন্তর্জাতিক ভূরাজনৈতিক ও ভূঅর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি আমদানির চুক্তি করা প্রয়োজন ছিল। তা না হওয়ায় প্রায় ৫৫টি এলএনজি কার্গো বাতিল করতে হয়েছে। এ জন্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার দিকে ঝুঁকতে হয়েছে। তবে আগামী মার্চের পর এই বাজার থেকে আর এলএনজি না কেনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কৃষক, পরিবার, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বাড়তি ব্যয় বহন করছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সমতা থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরা এবং ভর্তুকি ও ক্যাপাসিটি পেমেন্টের চাপ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
লোডশেডিংয়ে তিন মাসে তি ৫৪ হাজার কোটি টাকা
র‌্যাপিডের গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা। এ ঘাটতির কারণে দেশের অর্থনীতিতে তি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এই তির পরিমাণ ২০২৫-২৬ অর্থবছরের সম্ভাব্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশ।
গবেষণায় বলা হয়েছে, প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ না হলে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার তি হয়। শিল্প খাতে এ তির পরিমাণ আরো বেশি, প্রতি ইউনিটে প্রায় ৩১০ টাকা। অর্থাৎ বিদ্যুৎ না থাকায় শুধু শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে না, এর প্রভাব পড়ছে সরবরাহব্যবস্থা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।
গবেষকদের হিসাব অনুযায়ী, লোডশেডিংয়ের কারণে অর্থনৈতিক তি বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। ফলে জ্বালানি সাশ্রয়ের নামে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়ার েেত্র সামগ্রিক অর্থনৈতিক তির বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন।
গবেষণায় আরো বলা হয়েছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সমতার ৫৮ শতাংশ অতিক্রম করেনি। অথচ দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সমতা চাহিদার তুলনায় প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি। জ্বালানির অভাব, কেন্দ্রের রণাবেণসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই সমতার বড় অংশ অব্যবহৃত থাকছে।
ভর্তুকির চাপ বাড়াবে আমদানি ব্যয়
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বাভাস হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদন ও এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকির প্রয়োজন হতে পারে প্রায় এক লাখ কোটি টাকা। জাতীয় বাজেটের প্রায় ১০ শতাংশের সমান এই অর্থ। জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সরকারের আর্থিক ব্যবস্থাপনায় বড় চাপ সৃষ্টি করতে পারে।
গবেষণায় ২০২৫ সালের জ্বালানি আমদানির পরিমাণ অপরিবর্তিত ধরে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের গড় আন্তর্জাতিক মূল্য ব্যবহার করে হিসাব করা হয়েছে। এতে দেখা গেছে, জ্বালানি আমদানিতে আগের তুলনায় বছরে অতিরিক্ত ২৫০ থেকে ৩৩০ কোটি ডলার ব্যয় হতে পারে।
দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। অন্য দিকে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশীয় গ্যাস উৎপাদন কমেছে ২৯ শতাংশ। ফলে গ্যাসের ঘাটতি পূরণে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও ভর্তুকিতে পড়ছে।
২০৩৪ সালে এলএনজি আমদানিতে ব্যয় ৮০ বিলিয়ন ডলার
গবেষণায় দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা আরো উদ্বেগজনক। গ্যাসের বর্তমান ব্যবহার ও সরবরাহের কাঠামো অপরিবর্তিত থাকলে ২০৩৪ সালে বাংলাদেশকে বছরে ২৬ দশমিক ১ থেকে ৩৩ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করতে হতে পারে। ২০২৫ সালে এই আমদানির পরিমাণ ছিল ৯ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩৪ সাল পর্যন্ত এলএনজি আমদানি ও টার্মিনাল বাবদ মোট ব্যয় হতে পারে ৬৩ থেকে ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ আট বছরে এই একটি খাতেই বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ের ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
এ দিকে ২০৩৪ সালের মধ্যে দেশের গ্রিড বিদ্যুতের বার্ষিক চাহিদা ২০২৫ সালের এক লাখ তিন হাজার গিগাওয়াট ঘণ্টা থেকে বেড়ে দুই লাখ ১১ হাজার গিগাওয়াট ঘণ্টায় পৌঁছাতে পারে। সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা দাঁড়াতে পারে প্রায় ৩৫ হাজার মেগাওয়াটে। বিদ্যমান ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রগুলো শতভাগ সমতায় চালানো হলেও ২০৩৩-৩৪ অর্থবছরে নির্ভরযোগ্য উৎপাদন সমতার ঘাটতি প্রায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে।
দেশীয় গ্যাস অনুসন্ধানে ৩০০ কূপ খননের পরিকল্পনা
আমদানিনির্ভরতা কমাতে দুই ধাপে ৩০০টি গ্যাসকূপ খননের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রথম পর্যায়ে ১৫০টি কূপ খননের মাধ্যমে দৈনিক ১৭৪ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ২০৩১ থেকে ২০৪০ সালের মধ্যে আরো ১৫০টি কূপ খনন করা হবে।
তিতুমীর জানান, দেশে দৈনিক গ্যাসের স্বাভাবিক চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। গত ২৪ নভেম্বর সরবরাহ করা হয়েছে ২৬৫ কোটি ৭০ লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬০ কোটি ৫০ লাখ এবং আমদানি করা এলএনজি থেকে ১০৫ কোটি ২০ লাখ ঘনফুট।
বাপেক্সের সমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরনের সাথে যৌথ উদ্যোগ গড়ে তোলার চেষ্টা চলছে। এ ছাড়া সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ২৬টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৩১ মার্চ দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
মহেশখালীর কুতুবজোমে দৈনিক ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগও নেয়া হয়েছে। এ প্রকল্পে চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সাথে চুক্তির উদ্যোগ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সমতাসম্পন্ন স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের ল্য রয়েছে।
সৌরবিদ্যুৎ ও জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব
জ্বালানির উৎসে বৈচিত্র্য আনতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের ল্য নির্ধারণ করা হয়েছে।
সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির আমদানি শুল্ক ৬৪ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে। অগ্রিম আয়করও ১৫ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এ খাতে চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রয়েছে এক হাজার ৫০০ কোটি টাকা।
এ ছাড়া ফুলবাড়ী, বড়পুকুরিয়া, দীঘিপাড়া ও জামালগঞ্জের কয়লা উত্তোলনের উদ্যোগ, ভোলা-বরিশাল ও বরিশাল-খুলনা গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ, আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণ এবং ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয় বিবেচনায় রয়েছে।
জ্বালানি নিরাপত্তায় সমন্বিত পরিকল্পনার তাগিদ
গবেষণায় বলা হয়েছে, শুধু নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কিংবা এলএনজি আমদানি বাড়িয়ে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সঙ্কট সমাধান করা সম্ভব নয়। বরং দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, বিদ্যুৎকেন্দ্রের দতা উন্নয়ন, নিয়মিত রণাবেণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার একসাথে এগিয়ে নিতে হবে।
একই সাথে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়ন, জ্বালানি সংরণ এবং আমদানির উৎসে বৈচিত্র্য আনা জরুরি। অন্যথায় বিদ্যুৎ উৎপাদন সমতা বাড়লেও জ্বালানির অভাবে কেন্দ্র বন্ধ থাকা, লোডশেডিং এবং বিপুল ভর্তুকির চাপ থেকে বেরিয়ে আসা কঠিন হবে।
সব মিলিয়ে বাংলাদেশের জ্বালানি খাত এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে। এক দিকে তাৎণিকভাবে শিল্প ও সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অন্য দিকে আমদানিনির্ভরতা ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমিয়ে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। মার্চের পর স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিকল্প সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ কতটা কার্যকর হয়, তার ওপরই নির্ভর করবে সরকারের জ্বালানি পরিকল্পনার সাফল্য।