সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি
সোমবার ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি। প্রতীকী ছবি
ads

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিএনপির সাথে সংলাপে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে।

নতুন করে সময় চেয়েছে দলটি। পরবর্তী সময়ে সংলাপের তারিখ নির্ধারণ করা হলে এতে অংশ নেবে বিএনপি।

আরো পড়ুন : আমিও হাসিনাকে ছেড়ে দেব না : কঠিন হুমকি মহিলা লীগ নেত্রীর

রোববার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার ইসির সাথে বিএনপির সংলাপে অংশ নেয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রমানুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে।

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সাথে বৈঠকের সূচি নির্ধারণ করে ইসি। তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। নতুন করে সময় চাওয়ায় সোমবার বিএনপির সাথে সংলাপ হচ্ছে না।