প্রতিমন্ত্রী, স্বপন ভট্টাচার্য, গ্রেফতার,
নাশকতায় অর্থায়নের সম্পৃক্ততা, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার। সংগৃহীত
ads

রাজধানীর গুলশান থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারের সময় ও স্থান

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

গ্রেফতারের নেপথ্যে অভিযোগ

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সাথে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিচিতি ও পটভূমি

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

উল্লেখ্য, স্বপন ভট্টাচার্য বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তার স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে।