
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের মুন্সি মো: শাহজাহান মুকুল সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ৮টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১) ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে মোট ২২০ জন আইনজীবীর মধ্যে ২০৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় চারটি ভোট।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতিসহ মোট ৯টি পদে জয়লাভ করেছেন। অন্য দিকে জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়াস কাউন্সিল প্যানেল থেকে একজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ দু’জন এবং স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদকসহ চারজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত মুন্সী মো: শাহজাহান মুকুল (১১১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আকসিজুল ইসলাম রতন (৯৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে এস এম আসাদুজ্জামান গণি সালাম (১৫৪) ভোট ও মামুন আক্তার (১২২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রার্থী মো: আলী হোসেন (৭২) ও মোসলেম উদ্দীন (২) (৬৩) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল (৮৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) (৬৪) ভোট ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ (৫৯) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোছা: তানিয়া লাঞ্চ (১১৪) ভোট ও হারুনর রশিদ বাবলু (১০২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান পারভেজ (১০১) ভোট ও আফরুজা আকতার বীথি (৯৫) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে ছয়জন নির্বাচিতরা হলেন, মুহাম্মদ ইকরামুল হক (১৪৫) ভোট পেয়ে প্রথম স্থান, আলম আমিন বিশ্বাস (মাহাম্মদ) (১১৯) ভোট পেয়ে দ্বিতীয় স্থান, মো: ফরজ আলী (১১৪) ভোট পেয়ে তৃতীয় স্থান, আশিকুর রহমান রাজ (১০৮) ভোট পেয়ে চতুর্থ স্থান এবং সাকিবুর রহমান সাকিব (১০৩) ভোট পেয়ে পঞ্চম স্থান এবং তানভীর আহম্মদ শাওন (৯৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মো: আক্তার আলী (৮৮) ভোট, বেলাল হোসেন বাদল (৮৭) ভোট, সেলিনা খাতুন (৮৫) ভোট, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মদ (৮৫) ভোট , শরিফুল ইসলাম (২) এবং হাসিবুল ইসলাম ইব্রাহিম (৮১) ভোট এবং আমজাদ আলী শাহ (৪৮) ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অন্য দিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের তিন প্রার্থী কোষাধ্য পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে মো: আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: বজলুর রহমান ডাবলু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১), কমিশনার ছিলেন অ্যাডভোকেট এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল দায়িত্ব পালন করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









