নোটিশ ছাড়াই মাওলানা ফজলুর রহমানের পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ায় ক্ষুব্ধ মুফতি তাকি উসমানী
নোটিশ ছাড়াই মাওলানা ফজলুর রহমানের পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন মুফতি তাকি উসমানী। সংগৃহীত
ads

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা এবং তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। প্রশাসনের এই পদক্ষেপকে আইন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে মুফতি তাকি উসমানী এই ক্ষোভ প্রকাশ করেন।

আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!

তিনি বলেন, কোনো পরিবারকে আগাম নোটিশ ছাড়াই বাড়ি থেকে বের করে দেয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে নারী ও শিশুদের সাথে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, মাওলানা ফজলুর রহমানের মতো একজন প্রবীণ জাতীয় নেতার পরিবারের সদস্যদের যদি আকস্মিকভাবে বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়াতে হয়, তবে তা অত্যন্ত অনৈতিক কাজ। প্রশাসনের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক বোকামি’ বলেও আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, এর আগে ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা করে দেয় প্রশাসন। এ সময় বাড়িতে থাকা তার ছেলে আসজাদ মাহমুদকে আটকের খবরও প্রকাশিত হয়। এ ঘটনার পর পাকিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হচ্ছে।