জামায়াত
খুলনা জামায়াতের কমিটি। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আমির হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। নায়েবে আমির পদে অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি পদে অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী মনোনীত হয়েছেন। 

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে জামায়াতের খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি এই কমিটি ঘোষণা করেন। এ ছাড়া তিনি মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো: অলিউল্লাহ, মো: ইকবাল হোসাইন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো: আনিসুর রহমান, মুশাররফ আনসারীর নাম ঘোষণা করেন। 
এর আগে খুলনা মহানগরীর সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মহানগরী আমির ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ মাহফুজুর রহমান আমির এবং শূরার সদস্য পুরুষ ৩৯ জন এবং মহিলা ১৬ জন নির্বাচিত হন।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, ‘জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তনের কাফেলা। নতুন কমিটি ঘোষণার মূল লক্ষ্য হলো সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করা এবং জনগণের দোরগোড়ায় ইসলামের সুমহান বার্তা ও সেবামূলক কার্যক্রম পৌঁছে দেয়া। আমি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলতে চাই—আপনাদের ওপর অর্পিত দায়িত্ব আমানতদারিপূর্ণ। সংগঠনের আদর্শ, সুশৃঙ্খল পরিবেশ এবং পূর্ণ দায়িত্বশীলতার সাথে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন এই নেতৃত্বের হাত ধরে খুলনায় সংগঠনের কার্যক্রমে এক নতুন গতিশীলতা আসবে।’