
ঘূর্নিঝড় সিডরের মৃতদের গণকবরটি ঝোপ জঙ্গলে ভরে আছে। প্রতিবছরই প্রশাসন থেকে গণকবরটি রক্ষণাবেক্ষণের জন্য বলা হলেও কোনো কাজ হচ্ছে না। সিডরের পরে গণকবরটিতে শুধু তিন পাশে সীমানা প্রাচীর দেয়া হয়েছে। তাও পড়ে আছে অযত্নে।
বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কের পাশে পটুয়াখালীর মির্জাগঞ্জের চরখালী খান বাড়ির পুকুরের পাড়ে উঁচু জায়গায় সারিবদ্ধভাবে ৩৩টি লাশ দাফন করা হয়। এখন গণকবরটি ঝোপ-জঙ্গলে ভরে আছে।
প্রশাসন থেকে কবর স্থানটির তিনদিকে সীমানা প্রাচীর হলেও কবরগুলোর চিহ্ন পর্যন্ত নেই। পারিবারিক ভাবেও পরিষ্কার-পরিছন্নতাও করা হচ্ছে না। সিডরের দিনটি এলেই উপজেলা প্রশাসন থেকে সংরক্ষণের ব্যবস্থা কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথা বললেও পড়ে থাকে অযত্নেই।
তবে গণকবরটির চার পাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে কিন্তু বাকী কাজ ফেলে রাখা হয়েছে বলে জানায় স্থানীয়রা। উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র শীল ওই রাতে বিদ্যালয়ের আশে-পাশের লোকজনকে বিদ্যালয়ের ভবনে তুলতে সক্ষম হলেও গাছের চাপা পরে তার মৃত্যু হয়।
চরখালীতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরখালী খান বাড়ির পুকুর পারে গণকবরটি ঝোপ-জঙ্গলে ঢেকে আছে। স্থানীয় বাসিন্দা ও চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুল মালেক বলেন, ‘গণকবরটির তিন দিকে সীমানা প্রাচীর নির্মান করা হয় আর পশ্চিম দিকে পুকুর রয়েছে। পুকুর পাড়েই লাশগুলো দাফন করা হয়। গণকবরটির একাংশে পিলার নির্মাণ করা হলেও বাকী কাজ এখনও পড়ে আছে।’
২০০৭ সালের ১৪ নভেম্বর দিবাগত রাতে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছিল সাইক্লোন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’। সেই রাতে মির্জাগঞ্জে সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপজেলার চরখালী গ্রাম। পায়রা নদীর পারে চরখালী গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকে লাশ আর লাশ। এই গ্রামটি পায়রা নদীর কোল ঘেঁষে অবস্থিত।
সিডরের কয়েক বছর আগে থেকেই এই গ্রামের বেড়িবাঁধ ছিল নড়বড়ে অবস্থায়। যার ফলে খুব সহজেই পানি ঢুকে পড়ে ওই এলাকায়। সিডরের সময় এ জায়গায় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ২০ ফুটের মতো। ঘূর্ণিঝড়ের পরদিনই সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষের লাশ পাওয়া যায় চরখালীতে। তখনও এলাকাটি পানির নিচে তলিয়ে থাকায় লাশ দাফনের জন্য কোনো জায়গাও ছিল না। লাশগুলো আনা হয় চরখালীর খাঁন বাড়ির পুকুর সংলগ্ন ফাঁকা জায়গায়। সেখানেই বরগুনা-বরিশাল মহাসড়কের পাশে খান বাড়ির পুকুরের পাড়ে উঁচু জায়গায় সারিবদ্ধভাবে ৩৩টি লাশ দাফন করা হয়। এর মধ্যে চরখালী গ্রামে মারা যায় ৪৫ জন। কিন্তু সিডরের ১৯ বছর অতিক্রান্ত হলেও গণকবরটি একটি স্মৃতিস্তম্ভ নির্মানের দাবি স্থানীয়দের।
এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো: রাসেল বলেন, ‘সিডরে মৃতদের গণকবরটি রক্ষণাবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। বরাদ্ধ পেলেই গণকবরের কাজ শুরু করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








