লোড হচ্ছে...
৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
৯ দিন আগে

‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ শিরোনামে তার দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
৯ দিন আগে

ভিসি বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম।’
১৩ দিন আগে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাদের প্রত্যেকের রয়েছে স্ত্রী ও দুটি করে কন্যাসন্তান।
১৯ দিন আগে

গোপালগঞ্জে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারপিট ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৯ দিন আগে

পুলিশ জানায়, রোববার সকালে একটি ব্যাটারি চালিত ইজিবাইকযোগে বাবা ও মেয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এ ঘটনায় বাবা-মেয়ে গুরুতর আহত হন।
২০ দিন আগে

ওসি আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট ঘাট চরপাড়া এলাকায় নিয়মিত ডিউটি পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে উপ-পরিদর্শক মো: ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়। এসময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।
২১ দিন আগে

৩০ মাসের গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতালের কাজ শেষ হয়নি ১২ বছরেও। দফায় দফায় মেয়াদ বাড়ানোয় প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
২৮ দিন আগে

২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও এখনো ৮০ শতাংশ শিক্ষার্থী আবাসক সুবিধার বাইরে রয়েছেন।
১ অক্টোবর, ২০২৬

এ ঘটনায় জুবায়েরের বাবা রমজান ভুইয়া ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। শুক্রবার রাতে হত্যা মামলার অন্যতম এক আসামি স্বপন মোল্লাকে পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘আমাদের ধারণা ছিল, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় আসলেই অনেক উন্নত। এখানে এসে দেখতে পেলাম, শিক্ষার্থীদের জন্য একটি অডিটোরিয়াম নেই, টিএসসি নেই, অ্যাকাডেমিক ভবন মাত্র একটি। বলা যায়, শিক্ষার্থীদের জন্য তেমন কিছুই হয়নি’—মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


