
কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেণি তাকমীল স্তরের মাদরাসা নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো বাধ্যতামূলক করার দাবিতে সর্বোচ্চ সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কাছে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ আলেম সমাজ।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে সাধারণ আলেম সমাজের একটি প্রতিনিধিদল উপস্থিত হয়ে এ স্মারকলিপি হস্তান্তর করে। এ সময় হাইআতুল উলয়া কর্তৃপক্ষ স্মারকলিপিটি গ্রহণ করে।
স্মারকলিপিতে তাকমীল স্তরের মাদরাসা নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষকদের জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ ও তা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। এর মাধ্যমে শিক্ষকদের সম্মান, আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!
প্রতিনিধি দল জানায়, স্মারকলিপিটি হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির আসন্ন সভায় প্রস্তাবনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে অনুমোদন দেয়া হবে।
সাধারণ আলেম সমাজের প্রত্যাশা, শিক্ষকদের জন্য সম্মানজনক ন্যূনতম বেতন কাঠামো বাস্তবায়িত হলে কওমি মাদরাসার শিক্ষার পরিবেশ, শিক্ষকদের পেশাগত স্থিতিশীলতা এবং সামগ্রিক শিক্ষার মান আরো উন্নত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









